• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বইমেলায় সানাউল্লাহ সাগরের ‘লাবণ্য দাশের সাথে দেখা হওয়ার পর’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২০, ০১:০৩ পূর্বাহ্ণ
বইমেলায় সানাউল্লাহ সাগরের ‘লাবণ্য দাশের সাথে দেখা হওয়ার পর’

অমর একুশে বইমেলায় এসেছে ঔপন্যাসিক ও কবি সানাউল্লাহ সাগরের গল্পের বই ‘লাবণ্য দাশের সাথে দেখা হওয়ার পর’।

বইটি প্রকাশ করেছে অনুপ্রাণন প্রকাশন।

আর প্রচ্ছদ করেছেন আল নোমান।

বইটির মলাট মূল্য রাখা হয়েছে ২০০ টাকা।

পাওয়া যাবে ২৩১-২৩২ নম্বর স্টলে।

এছাড়া রকমারি ও বইবাজারেও পাওয়া যাবে যেকোনো সময়।

সানাউল্লাহ সাগর বলেন, গল্পের বয়ানে উহ্য আছে অনেক গোপন সাঁকো।

পথজুড়ে শর্তের ভেতরের চোখকে আবিষ্কার করার চেষ্টায় চারপাশে তৈরি হয়েছে খণ্ড খণ্ড দৌড়।

বইটিতে এমনই দশটি গল্প বা পরিচ্ছেদ রয়েছে।