• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

স্ত্রীর গায়ে আগুন দিল স্বামী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২০, ০৮:১৭ পূর্বাহ্ণ
স্ত্রীর গায়ে আগুন দিল স্বামী

পারিবারিক কলহের জের ধরে স্ত্রী পিংকি’র (২০) গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে স্বামী সৌরভ(২৭)।

পরে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে ঝিনাইদহ শহরের নতুন হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

সদর সার্কেলের এএসপি আবুল বাশার জানান, ঘটনাস্থল ঘুরে জেনেছি বেশ কিছুদিন আগে শহরের আদর্শপাড়া এলাকার সাত্তার মন্ডলের ছেলে সৌরভের সঙ্গে একই এলাকার মুন্না বিহারীর মেয়ে পিংকি’র সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

এক পর্যায়ে তাদের মধ্যে বিরোধ হলে ওই মেয়ে সৌরভের নামে সদর থানায় মামলা করে।

বিয়ের শর্তে মামলা মিমাংসার পর দুই মাস আগে তাদের বিয়ে হয়।

এরপর থেকেই উভয়ের মধ্যে বিরোধ আসছিল।

এরই ধারাবাহিকতায় রবিবার বিকালে স্ত্রীর কাছে দুই হাজার টাকা দাবি করে স্বামী সৌরভ।

এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রীর গায়ে কোরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।

এসময় স্ত্রী স্বামীকে জাপটে ধরলে তার গায়েও আগুন লেগে যায়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

এএসপি আবুল বাশার আরও জানান, মেয়ের পরিবারকে থানায় অভিযোগ দিতে বলেছি।

পাশাপাশি আমরাও সঠিক ঘটনা অনুসন্ধান করছি।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মুসলিমা স্বপ্নীল জানান, মেয়েটির শরীরের ৮০ ভাগ পুড়ে গেছে।

তাকে ঢাকায় বার্ন ইউনিটে রেফার্ড করা হয়েছে।

স্বামীর তুলনামূলক কম পুড়েছে।

তাকে এখানেই চিকিৎসা দেয়া হচ্ছে।