• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২০, ০৫:৪০ পূর্বাহ্ণ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ১৫ ফেব্রুয়ারি ২০২০ থেকে বিভিন্ন তারিখে আমার নামে (মোঃআসাদুল ইসলাম নাজমুল ) স্থানীয় সহ দৈনিক জাতীয় ও অনলাইনে বেশ কিছু পত্রিকায় “বরগুনায় বিদ্যুৎ এর নামে লাখ লাখ টাকা উত্তলন ” শিরোনামে যে অসত্য সংবাদ প্রকাশিত হয়েছে। আমি এ মিথ্যা বানোয়াট,ভিত্তিহীন ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আমার নামে যে সমস্ত অভিযোগ উত্থাপন করেছেন তা আধো সত্য নয় সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্য প্রণোদিত। প্রকৃত সত্য হচ্ছে বিভিন্ন সময়ে আমার এন্ট্রি গ্রুপ অবৈধ উপায়ে নানাভাবে অর্থ উপার্জন করে। আমি এর প্রতিবাদ করায় তারা আমার উপর ক্ষীপ্ত হয়ে আমার দীর্ঘদিনের নাম নম যশ খ্যাতি মান সম্মান ইজ্জত হানি করার জন্য সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে অসত্য সংবাদ প্রকাশ করেছেন এই কুচক্রী মহল আমার বিরুদ্ধে ভিন্ন ভিন্ন অপচেষ্টা ও অপকৌশলে একাধিকবার ক্ষতি করার চেষ্টা করেছেন এবং বর্তমানে অব্যাহত আছেন।এমনকি মাস্তান দিয়ে আমাকে হেনস্থা করার চেষ্টা করেছেন। আমি বর্তমান সরকারের উন্নয়নের অগ্রগতির সাথে তাল মিলিয়ে আমার মেধা দিয়ে সাধারণ মানুষের সেবার মান বৃদ্ধিতে আপ্রাণ চেষ্টা করছি।

আমার বিরুদ্ধে এ ধরনের মিথ্যা ও অসত্য উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

মোঃআছাদুল ইসলাম নাজমুল

সাবেক মেম্বার –

৩নং ফুলঝুরি ইউনিয়ন

বরগুনা সদর,

বরগুনা।