• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

“টারমাইটের সকল কার্যক্রমে আমি পাশে আছি-ববি ভিসি”

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২০, ১৬:৫০ অপরাহ্ণ
“টারমাইটের সকল কার্যক্রমে আমি পাশে আছি-ববি ভিসি”

সানজিদা ইসলাম

বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্র-ছাত্রীদের নিয়ে গঠিত ‘টারমাইট সোসাইটি এই পরিবেশবাদী সামাজিক সংগঠন।

বৈশ্বিক উষ্ণতা প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় সকলকে সচেতন করা সহ মাঠ পর্যায়ের বিভিন্ন কাজ করে থাকেন এই সংগঠনের সদস্যরা।

“বিশ্ব সুন্দরবন দিবস(১৪ই ফেব্রুয়ারী)”উপলক্ষ্যে ১৬ই ফেব্রুয়ারী রবিবার বিকালে এই সোসাইটির সদস্যরা ববির ভিসি ড. মো. সাদেকুল আরেফিন এর সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন।

সদস্যরা সোসাইটির বিভিন্ন কার্যক্রম এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ভিসিকে অবগত করেন।

এ সময় সংগঠনটির প্রধান সমন্বয়কারী নাহিন রেজওয়ান ক্যাম্পাসের বর্জ্য নিষ্কাশন ব্যাবস্থার অগ্রগতি সম্বন্ধে এই পরিকল্পনার কথা ব্যাক্ত করেন।

ববির মাননীয় ভিসি টারমাইট সোসাইটির এই পরিকল্পনাকে সাধুবাদ জানান এবং অাশ্বাস দেন টারমাইটের সকল কর্মকান্ডে সে সর্বাত্বক সহযোগিতা করবেন।

সাক্ষাৎকার শেষে উপাচার্যকে ভালোবাসা এবং সচেতনতার প্রতিক হিসেবে দুইটি ইন্ডোর প্লানেট উপহার দেন সংগঠনের সদস্যরা।