• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইতালির রোমে যুব সমাজের উদ্যোগে ফাল্গুন উৎসব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২০, ১৭:২২ অপরাহ্ণ
ইতালির রোমে যুব সমাজের উদ্যোগে ফাল্গুন উৎসব
  • ইতালি প্রতিনিধিঃ

আহা আজি এ বসন্তে এত ফুল ফোটে, এত বাঁশি বাজে এত পাখি গায় আহা আজি এ বসন্তে।

এমন সুরে সুরে ইতালির রোমে যুব সমাজের উদ্যোগে ফাল্গুন উৎসবের আয়োজন করে।

রোমের পিয়েচ্ছা ভিত্তোরিও ফুড অব রোমা রেস্তোরাঁয় আয়োজিত উৎসবে শৈশবের ফাল্গুন উৎসবের স্মৃতিচারন করেন ।

খলিল বন্দুকছি ও ফারুক ফরাজির যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন মান্নান মাদবর,হাবিব মকদম,ফারুক খালাসী,শেখ মামুন,মাহাবুবুর রহমান,মোহাম্মদ আলী,শেখ রাশেদ,সোহেল বক্সী,মহি উদ্দিন মহি,শাহাদাৎ হোসেন রনি,সৈয়দ সুমন,হাজী সুইট,গিয়াস উদ্দিন,শেখ ইসহাক,জিআর মানিক,সাইফুল ইসলাম,ইমরান সহ আরো অনেকে।

এ সময় যুব সমাজের নেতৃবৃন্দ বলেন আমরা আজ প্রবাসী,প্রবাসের শত ব্যস্ততার মধ্যে বাংলার কৃষ্টি সংস্কৃতি ভুলতে বসেছি।

এই প্রথম যুব সমাজ একত্রিত হয়ে বসন্ত বরন উৎসবের আয়োজন করেছি।

শুধু ফাল্গুন উৎসব নয় রোম কমিউনিটির সকল অসঙ্গতি দুর করতে আমরা কাজ করব।

রোমের বাংলা কমিউনিটির রাজনীতি ,সমাজনীতিতে যোগ্য ব্যক্তিদের যোগ্য স্থানে বসাতে কাজ করব।