• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে ভাষার মাসে শিক্ষক সমিতির চিত্রংকন প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২০, ১৬:১৮ অপরাহ্ণ
বরিশালে ভাষার মাসে শিক্ষক সমিতির চিত্রংকন প্রতিযোগিতা
  • বরিশাল ব্যুরো

একুশে ফেব্রুয়ারী আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ শিক্ষক সিমিতি বরিশাল আঞ্চলিক শাখার আয়োজনে শিশু চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে শিক্ষক ভবনের মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা দাশ গুপ্ত আশিষ কুমার, উপদেষ্টা নিরঞ্জন মিস্ত্রী, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা নন্দ দুলাল সাহা, আ. ব তোফাজল হোসেন, মনিকা রায়, জোনায়েদ হোসেন, জেলা কমিটির সাধারণ সম্পাদক আসাদুল আলম আসাদ, নিজাম হোসেন সিকদার প্রমুখ।

পরে প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ##