• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঝালকাঠি, বালিঘোনা উচ্চ বিদ্যালয়ে মহান একুশে ফেব্রুয়ারি উদযাপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২০, ১৩:২৫ অপরাহ্ণ
ঝালকাঠি, বালিঘোনা উচ্চ বিদ্যালয়ে মহান একুশে ফেব্রুয়ারি উদযাপন

যথাযথ সম্মান ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঝালকাঠির বালিঘোনা এস এম উচ্চ বিদ্যালয়ে মহান একুশে ফেব্রুয়ারি উদযাপিত হয়েছে।

বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে উক্ত দিবস পালন করা হয়।

প্রথম প্রহরে ফুল দিয়ে এবং প্রভাত ফেরীর মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়।

তারপর জাতীয় পতাকাকে সম্মান ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

তারপর সকল স্তরের শিক্ষার্থী এবং জনগন বিদ্যালয়ের শহীদ মিনারে পুস্প অর্পণ করেন।

দিনের অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল রচনা প্রতিযোগিতা , কবিতা আবৃত্তি সহ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সর্বশেষে শহীদদের স্মরনে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীগন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।