• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বৈশ্বিক উষ্ণতা প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় মাঠে টারমাইট সোসাইটি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২০, ১৭:১৫ অপরাহ্ণ
বৈশ্বিক উষ্ণতা প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় মাঠে টারমাইট সোসাইটি

সানজিদা ইসলাম

বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্র-ছাত্রীদের নিয়ে গঠিত ‘টারমাইট সোসাইটি এই পরিবেশবাদী সামাজিক সংগঠন।

বৈশ্বিক উষ্ণতা প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় সকলকে সচেতন করা সহ মাঠ পর্যায়ের বিভিন্ন কাজ করে থাকেন এই সংগঠনের সদস্যরা।

২০ ফেব্রুয়ারি ২০২০ ইং রোজ বৃহস্পতিবার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে টার্মাইট সোসাইটির কার্যক্রম শুরুর করার লক্ষে সোসাইটি ৭ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী পরিচালক জনাব মোঃ আব্দুস সামাদ প্রধান এর নিকট টার্মাইট ম্যাগাজিন এর তৃতীয় সংখ্যার সৌজন্য কপি প্রদান করে যা কেন্দ্রীয় গ্রন্থাগারের জার্নাল ও ম্যাগাজিন শাখায় রাখা হয়।

উক্ত সৌজন্য কপিগুলো মোঃ আব্দুস সামাদ অন্তত আন্তরিক ভাবে গ্রহন করেন এবং সবসময় টার্মাইটের সকল কার্যক্রমে সাহায্য ও সহযোগিতা করার আশা ব্যক্ত করেন। এছাড়াও তিনি টার্মাইটের ৪র্থ সংখ্যা জন্য শুভকামনা জানান।