• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ট্রেন দূর্ঘটনায় খুবির শিক্ষন নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২০, ০৯:৫৯ পূর্বাহ্ণ
ট্রেন দূর্ঘটনায় খুবির শিক্ষন নিহত

চলন্ত ট্রেনে দৌড়ে উঠতে গিয়ে হাত ফসকে মাথায় আঘাত পেয়ে নিহত হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অবসরপ্রাপ্ত সিনিয়র অধ্যাপক মিজানুর রহমান (৬৫) আজ শনিবার ভোর সাড়ে ৬টার দিকে খুলনা রেলস্টেশনে দৌড়ে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অধ্যাপক মিজানুর রহমান (৬৫) নিহত হয়েছেন।

নিহত অধ্যাপক মিজানুর রহমান খুলনা বিশ্ববিদ্যালয়ের সয়েল, ওয়াটার, এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের শিক্ষক ছিলেন।

তিনি এই ডিসিপ্লিনের প্রধান ছিলেন এবং সম্প্রতি অবসর গ্রহন করেছেন।

জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে খুলনা রেলস্টেশনে দৌড়ে চলন্ত ট্রেনে উঠতে যান মিজানুর রহমান।

এসময় ট্রেনে কাটা পড়েন তিনি।

পরে উনাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে সকাল সোয়া ৭টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।