• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মা গিয়ে দেখলেন ছেলের পেটে ছুরি : ঝরছে রক্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২০, ০৭:৩১ পূর্বাহ্ণ
মা গিয়ে দেখলেন ছেলের পেটে ছুরি : ঝরছে রক্ত

কুমিল্লায় মাদক সংক্রান্ত বিরোধের জেরে বাড়ি থেকে ডেকে নিয়ে শরীফুল ইসলাম জনি (২৭) নামে এক যুবককে ছরিকাঘাতে হত্যা করা হয়েছে।

রবিবার কুমিল্লা শহরতলীর পশ্চিম চাঁনপুর এলাকায় হত্যার ঘটনাটি ঘটে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নগরীর পুরাতন চৌধুরীপাড়া এলাকার হোমিওপ্যাথিক কলেজের সামনে থেকে রাজিব ও হাসান নামে দুই অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

নিহত শরীফুল ইসলাম জনি কুমিল্লা শহরতলীর পশ্চিম চাঁনপুর এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে।

মা জোসনা বেগম জানান, রবিবার ভোর সাড়ে ৫টায় তার ছেলে শরীফুল ইসলাম জনিকে বাড়ি থেকে ডেকে নেয় পার্শ্ববর্তী পুরাতন চৌধুরীপাড়া এলাকার রফিকের ছেলে সাগর, হাসান মিয়ার ছেলে রাজিব ও হাসান।

তারা তিনজন মিলে জনিকে ছুরিকাঘাত করে।

মাটিতে লুটিয়ে পড়ার পর রক্তাক্ত অবস্থা দেখে এলাকাবাসী চিৎকার করলে আমি ঘটনাস্থলে গিয়ে দেখি ছেলের পেটে ছুরি আর রক্ত ঝরছে।

উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার ডাক্তাররা ঢাকায় পাঠিয়ে দেয়।

ঢাকা নেওয়ার পথে গাড়িতে জনি মারা যায়।

তিনি জানান, হত্যাকারীরা একই সাথে এলাকায় চলাফেরা করতেন।

পূর্ব শত্রুতার জেরে জনি হত্যাকে করা হয়েছে বলে নিশ্চিত করে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল-মামুন বলেন, এই ঘটনায় রাজিব ও হাসান নামে দুই যুবককে পুলিশ আটক করেছে।

পুলিশ বিষয়টি তদন্ত করছে।

নিহত যুবকের মরদেহ কুমিল্লা মেডিকেল হাসপাতালের মর্গে রয়েছে।