• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সপ্নচারী যুব সংগঠনের ভিন্ন উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২০, ১৩:১৪ অপরাহ্ণ
সপ্নচারী যুব সংগঠনের ভিন্ন উদ্যোগ

কোডেক এর ইওয়াইডাব্লু প্রকল্পের সহযোগীতায় হোগল বুনিয়া মাঃ বিদ্যালয়ে যৌন প্রজনন স্বাস্থ্য বিষয়ক সচেতনতা মুলক ক্যাম্পেইন পরিচালনা করে স্থানীয় যুব সংগঠন সপ্নচারী।

ক্যাম্পেইন এ স্কুলের ছাত্র ছাত্রীদের বয়ঃসন্ধিকালীন সময় করনীয় বিষয়ে ধারনা প্রদান করা হয়।

ক্যাম্পেইন এ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা সহকারী এবং এফপিআই, অত্র স্কুলের প্রধান শিক্ষক এবং ইওয়াইডাব্লু প্রকল্পের প্রজেক্ট কডিনেটর লোকমান হোসেন।

ছাত্র ছাত্রীরা জানান এই ক্যাম্পেইন টি একটি গঠন মুলক ক্যাম্পেইন এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি যা আমাদের জীবনে অনেক কাজে লাগবে।

অত্র স্কুলের প্রধান শিক্ষক বলেন এ ধরনের ক্যাম্পেইন প্রতিটি স্কুলে হওয়া দরকার।

তিনি সংগঠনের সকলকে ধন্যবাদ জানান এই ধরনের ক্যাম্পেইন পরিচালনা করার জন্য।

সব শেষে কিশোরী দের মাঝে হাইজিন সামগ্রী বিতরন করা হয়।