• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিএম কলেজ ছাত্রলীগের নেত্রী হেনা’র আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০২০, ১০:০১ পূর্বাহ্ণ
বিএম কলেজ ছাত্রলীগের নেত্রী হেনা’র আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

বরিশাল হেনা আক্তার নামে বিএম কলেজের সাবেক এক ছাত্রলীগ নেত্রী আত্মহনন করেছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার ভোররাতে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত হেনা আক্তার (৩০) বরিশাল নগরীর অক্সফোর্ড মিশন রোডের বাসিন্দা নিয়াজ মোর্শেদ সোহাগের স্ত্রী ও বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ছাত্রলীগের সাবেক নেত্রী ছিলেন।

এছাড়াও তিনি এক সন্তানের জননী ছিলেন।

জানাগেছে, সোমবার দিবাগত রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহননের চেষ্টা চালায় হেনা।

তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।

পরে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোররাতে তার মৃত্যু হয়।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাষ্টার রাশেদুল ইসলাম জানান, সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্তের জন্য মৃতের মরদেহ হাসপাতালের লাশ রাখা কক্ষে প্রেরণ করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি নুরুল ইসলাম জানান, পারিবারিক কলহের জের ধরে হেনা আত্মহনন করেছেন বলে প্রাথমিকভাবে জানাগেছে।##