• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সম্রাট-পাপিয়ারা চতুর্থ সারির নেতা : প্রথম সারির নেতা কারা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০২০, ০৭:১২ পূর্বাহ্ণ
সম্রাট-পাপিয়ারা চতুর্থ সারির নেতা : প্রথম সারির নেতা কারা

নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক পাপিয়া চৌধুরী এখন ‘টক অব দ্য কান্ট্রি’।

রাজনীতির আড়ালে অস্ত্র, মাদক ও দেহব্যবসা করে বিশাল সম্পদের মালিক হয়েছেন তিনি ও তার স্বামী।

ক্ষমতাসীন দলের নেতাদের এসব অপকর্ম নিয়ে সামাজিকমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।

সোমবার সকালে নিজের পেজে দেয়া ওই স্ট্যাটাসে তিনি বলেন, ‘আওয়ামী লীগের তৃতীয় (সম্রাট) আর চতুর্থ (পাপিয়া) সারির নেতা হয়ে এত অবাধে এসব জঘন্যতম কর্মকাণ্ড করা যায়! প্রথম সারিতে থাকা বদগুলো তা হলে কী করে যাচ্ছে ভেবে দেখুন।’

আসিফ নজরুল বলেন, ‘পাপিয়া, সম্রাট– এরা হচ্ছে আওয়ামী আমলের প্রচ্ছদ মাত্র।

মূল কাহিনি নিশ্চয় আরও অনেক গভীর, বিস্তারিত ও নারকীয়। কোনো দিন জানতে দিতে চাইবে না তারা এটি আমাদের।’

ঢাবির এই অধ্যাপক আরও বলেন, ‘রাতের ভোট, নির্যাতন, গুম-খুন, মামলা-হামলা এসবের প্রয়োজন হয় এ কারণে।

মানুষ বুঝে এসব।’