• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিএম কলেজ সংস্কৃতি পরিষদের কমিটি গঠন-সভাপতি তরিকুল : সম্পাদক সুজয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৯, ২০২০, ০৪:২৫ পূর্বাহ্ণ
বিএম কলেজ সংস্কৃতি পরিষদের কমিটি গঠন-সভাপতি তরিকুল : সম্পাদক সুজয়
  • বরিশাল ব্যুরো

সরকারি ব্রজমোহন কলেজের অন্যতম ঐতিহ্যবাহী সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন সংস্কৃতি পরিষদের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

শুকবার রাতে অনুষ্ঠিত এই সাধারণ সভায় মোঃ তরিকুল ইসলামকে সভাপতি এবং সুজয় দাসকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়।

সংস্কৃতি পরিষদ সভাপতি নুপুরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যÿ প্রফেসর মোঃ শফিকুর রহমান শিকদার, উপাধÿ্য ড. মোঃ গোলাম কিবরিয়া, শিÿক পরিষদ সম্পাদক আল আমিন সরোয়ার।

এছাড়াও উপস্থিত ছিলেন বরিশালের প্রবীন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ্যাড. এস.এম. ইকবাল, সহকারি অধ্যাপক আবদুল রহিম সরদার, সহকারি অধ্যপক এম.এম তারিকুজ্জামান, প্রভাষক কাজী রফিকুল ইসলাম, প্রভাষক তানভীর আহমেদ সিদ্দিকী, শিশু সংগঠক সিরাজুম মুনির টিটু। ##