• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালের মেয়ে ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রিহান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২, ২০২০, ১৬:৪৫ অপরাহ্ণ
বরিশালের মেয়ে  ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রিহান
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি উইন্টার এসম্যাস ইনটার ইউনিভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২০ এ চ্যাম্পিয়ন হয়েছে বরিশালের মেয়ে আরোরা রিহান।
গত ২৪ ফেব্রুয়ারি ওপেনিং খেলা শুরু হয়ে ১ মার্চ ফাইনাল খেলা সম্পন্ন হয়।
সারা বাংলাদেশ থেকে বিভিন্ন ভার্সিটির খেলোয়াররা এ খেলায় অংশগ্রহণ করেন।
আরোরা রিহান এবং সালমান খান  ( ২বারের  ন্যাশনাল চ্যাম্পিয়ন এবং বর্তমান বাংলাদেশ রাংকিং নাম্বার ১) ন্যাশনাল ইউনির্ভাসিটি থেকে অংশগ্রহণ করেন।
আরোরা রিহান এবং মো: সালমান ২টি করে   ইভেন্টে অংশ নেন।
সালমান খান পুরুষ এককে চ্যাম্পিয়ন হন এবং আরোরা এবং সালমান মিক্স ডাবলস এ চ্যাম্পিয়ন হন।