• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইতালিতে করোনায় বাংলাদেশি আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৪, ২০২০, ১৭:৪৭ অপরাহ্ণ
ইতালিতে করোনায় বাংলাদেশি আক্রান্ত

ইতালিতে করোনাভাইরাসে এক বাংলাদেশির আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

তবে বাংলাদেশে কোনো রোগী পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

নিয়মিত ব্রিফিংয়ে বুধবার আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, ইতালিতে করোনাভাইরাসে এক বাংলাদেশি নাগরিক আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে তিন দেশে ছয়জন বাংলাদেশির করোনায় আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।

পরিচালক ফ্লোরা বলেন, ইতালিতে আক্রান্ত বাংলাদেশি অসুস্থ। বাসায় রেখে তার চিকিৎসা করা হচ্ছে।

এর আগে সিঙ্গাপুরে পাঁচ প্রবাসী বাংলাদেশি এবং সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি করোনায় আক্রান্ত হন।

তাদের মধ্যে সিঙ্গাপুরে চিকিৎসা নেয়া দু’জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

এদিকে চীনে থাকা বাংলাদেশি বা বাংলাদেশে কারও মধ্যে করোনায় সংক্রমণের তথ্য পাওয়া যায়নি।