জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘরের অন্যতম শাখা আসর শুকতারা খেলাঘর আসরের ৫০ বছর সুবর্ণ জয়ন্তী উৎসবের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে বরিশালের কাউনিয়া ব্রাঞ্চ রোডের পুলিশ সেকশন মাঠে এই উৎসবের উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
সুবর্ণ জয়ন্তী ও বার্ষিক সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান তপংকর চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ কমিশনার (অতিরিক্ত) প্রলয় চিসিম, খেলাঘর জেলা কমিটির সভাপতি জীবন কৃষ্ণ দে, প্যানেল মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন।
সুবর্ণ জয়ন্তী উপলÿে বর্ণাঢ্য র্যালী, স্মৃতিচারণ, প্রতিষ্ঠাতা সদস্যদের সবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুবর্ণ জয়ন্তী ও বার্ষিক সম্মেলন প্রস্তুতি পরিষদের আহবায়ক অ্যাডভোকেট গোলাম সরোয়ার রাজিব। ##