• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে সড়কে মিলল নারীর লাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৭, ২০২০, ০৭:২৪ পূর্বাহ্ণ
বরিশালে সড়কে মিলল নারীর লাশ

বরিশালে সড়কের পাশে অজ্ঞাত পরিচয়ে এক নারীর (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে পৌনে ৯টার দিকে নগরীর বিসিক এলাকার বেঙ্গল বিস্কুট ফ্যাক্টরির সামনে রাস্তার পাশ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

কাউনিয়া থানার এসআই মো. সেলিম জানান, সকালে পৌনে ৯টার দিকে নগরীর বিসিক এলাকার বেঙ্গল বিস্কুট ফ্যাক্টরির সামনে রাস্তার পাশে ওই নারী মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

 

নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।