• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইতালিতে একজন বাংলাদেশী করোনা ভাইরাসে আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১১, ২০২০, ১১:১৫ পূর্বাহ্ণ
ইতালিতে একজন বাংলাদেশী করোনা ভাইরাসে আক্রান্ত

ইতালি প্রতিনিধি

ইতালিতে এই প্রথম এক বাংলাদেশী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

তার নাম সৈয়দ সামছুল আলম,বয়স আনুমানিক ৩৩/৩৪ হবে।

তিনি উত্তর ইতালীতেই থাকেন,কিছুদিন আগে তার হঠাৎ ঠান্ডা জ্বর হলে হাসপাতালে যান,কর্তব্যরত ডাক্তার তাকে সকল পরীক্ষা করলে নেগেটিভ ধরা পরলে বাসায় চলে যায়,আবার ৩ দিন আগে একই অবস্থা হলে Azienda Ospedaleria di Padova তে যান এবং সকল পরীক্ষা শেষে তার পজিটিভ ধরা পরে এবং তাকে সাথে সাথে হাসপাতালে ভর্তি করে।

পরিস্থিতি খারাপের দিকে গেলে তাকে গতরাতে ICU তে রাখা হয়।

তার গ্রামের বাড়ী মাদারীপুর জেলায়।

ইতালীতে ৮/৯ বছর আছেন।

ঢাকা নটরডেম কলেজের ছাত্র ছিলেন।