‘করোনাভাইরাসের জীবাণু থাকতে পারে’ এমন আশঙ্কায় পটুয়াখালী জেলায় ৪ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
দেশে করোনাভাইরাসে তিনজন শনাক্ত হয়েছেন রোববার (০৮ মার্চ) সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এমন ঘোষণা দেয়।
জেলা ও উপজেলা স্বাস্থ্যকর্মীরা হোম কোয়ারেন্টাইনের প্রধান পর্যবেক্ষক হিসেবে নেতৃত্ব দিচ্ছেন।
করোনাভাইরাস প্রতিরোধ কমিটির পক্ষ থেকে সার্বক্ষণিক তাদের স্বাস্থ্যের খোঁজখবর নেয়া হয়।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: বাসুদেব কুমার দাস বলেন, জেলার ৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।