• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিশুদেরকে শুরুতে দূর্নীতির দিকে ঠেলে না দেয়ার আহ্বান মেয়র সাদিকের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৩, ২০২০, ১১:০৯ পূর্বাহ্ণ
শিশুদেরকে শুরুতে দূর্নীতির দিকে ঠেলে না দেয়ার আহ্বান মেয়র সাদিকের

ছবি-রেদওয়ান রানা

  • নিজস্ব প্রতিবেদক

বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেছেন, জয়বাংলা শ্লোগান আমার দল আওয়ামী লীগের একার কোন শ্লোগান নয় জয়বাংলা শ্লোগান এখন মুক্তিযুদ্ধের স্বাধীন বাংলাদেশের সকল মানুষের শ্লোগান।

এসময় তিনি শিশুদের অভিভাবকদের বলেন, শিশুদের মনের কথা আগে আপনাকে বুঝতে হবে তার পরে শিশুদেরকে আপনার কথা বুজাতে হবে।

মেয়র আরো বলেন, আমি সিটি কর্পোরেশনের দায়ীত্ব গ্রহন করার পর থেকেই প্রতি মুহুর্তে সিটির দূর্নীতি মোকাবেলা করতে গিয়ে মাঝে মধ্যে ঝুকি মোকাবেলা করতে হয়।

পাশাপাশি আমার এই সিটি শহরের পরিস্কার পরিচ্ছন্নতার কাজ রাতের আধারে আমি একাই নিভিরভাবে পর্যবেক্ষন করে থাকি আমি কারো প্রতি নির্ভরশীল হয়ে কাজ করতে চাই না।

শুক্রবার বেলা সাড়ে ১২ টায় নগরীর অশ্বিনী কুমার টাইন হলে বরিশাল জেলা খেলাঘরের সম্মেলন ও শিশু সমাবেশের অনুষ্ঠানের প্রথম পর্বের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথাগুলো বলেন।

বরিশাল জেলা খেলাঘড়ের সভাপতি শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে’র সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল মেট্রোপলিটন বিশেষ গোয়েন্দা শাখা (সিটিএসবি) উপ-পরিচালক জুলফিকার আলী হায়দার, খেলাঘর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রুনু আলী।

অনুষ্ঠানে সিটি মেয়র আরো বলেন, আমাদের ভিতর কিছু অভিভাবক আছেন যারা তদবির আর দূর্নীতির আশ্রয়ে শিশুদেরকে ভাল স্কুলে ভর্তি করাতে চায়।

আমি এটার সাথে একমত নই, আমি চাই আগামী প্রজন্মের শিশুরা নিজেদের যোগ্যতা মেধা বিকাশ ঘটিয়ে বড় হবে।

এসকল শিশুদেরকে শুরুতে দূর্নীতির দিকে ঠেলে দিবেন না।

তাই বরিশাল সিটি শহরের শিশুদের প্রতিটি উন্নয়ন মূলক কাজে একজন মেয়র হিসাবে আছি এবং শিশুদের জন্য যা কিছু করার প্রয়োজন আমি তা করে যাব।

অনুষ্ঠানে স্বগত বক্তব্য রাখেন সম্মেলন ও শিশু সমাবেশের আহবায়ক ও বরিশাল খেলাঘর সাধারণ সম্পাদক তৌসিফ আহমেদ রাহাত।

শিশু সমবেশের বরিশাল জেলার ১৬টি শিশু সংগঠনের কয়েকশত শিশু অংশ গ্রহন করে। ##