• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে বরিশালের ১৭ ব্যক্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৬, ২০২০, ১৪:০১ অপরাহ্ণ
২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে বরিশালের ১৭ ব্যক্তি
  • নিজস্ব প্রতিবেদক

গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের জীবাণু থাকতে পারে এমন সন্দেহে বরিশাল বিভাগের ১৭ জন ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এর আগে ৩১ জনকে হোম কোয়ারেন্টাইনে ছিলেন।

বর্তমানে বরিশাল জেলায় ১২ জন, ঝালকাঠি জেলায় ৮ জন, পটুয়াখালী জেলায় ১৯ জন, পিরোজপুরে ৩, বরগুনা জেলায় ৩ জন ও ভোলা জেলায় ৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

করোনা ভাইরাসে আক্রান্ত হলে তাদের বরিশাল বিভাগের ৬ জেলায় ৯১৯ বেড প্রস্তুত রাখা হয়েছে।

খোলা হয়েছে করোনা ইউনিট।

 

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: বাসুদেব কুমার দাস বলেন, গত রোববার সকাল ৮ টা থেকে সোমবার ৮টা পর্যন্ত ১৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এছাড়া গত ৫ দিনে বিভাগের ৬ জেলার ৪৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।

জেলাগুলো হচ্ছে ভোলা, পিরোজপুর, বরগুনা, বরিশাল, ঝালকাঠি ও পটুয়াখালী।

তবে অধিকাংশই বিদেশ থেকে এসেছে। ##