• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৮, ২০২০, ১০:০৩ পূর্বাহ্ণ
বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার বিকালে এক সংবাদসম্মেলনে এমন তথ্য জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগ (আইইডিসিআর)।

তিনি বলেন, যিনি মারা গেছেন, তার বয়স ৭০ বছরের ওপরে।

তিনি আইসিইউতে ছিলেন।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়।

তখন তিনজন করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হওয়ার তথ্য জানায় আইইডিসিআর।

এরপর ১৪ মার্চ শনিবার রাতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরো দুজনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হওয়ার তথ্য জানান।

(বিস্তারিত আসছে…)