নিজস্ব প্রতিবেদক
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড ভান্ডারিয়া শাখার পক্ষ থেকে নানান কর্মসূচী পালিত হয়েছে।
বুধবার (১৮ মার্চ) সকালে এসবিএসি ব্যাংক ভান্ডারিয়া শাখার আয়োজনে র্যালীর মাধ্যমে কর্মসূচীর সূচনা করা হয়।
র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ের নিচে এসে শেষ হয়।
পরে তাঁর জীবনীর ওপর সংক্ষিপ্ত আলোচনা শেষে কার্যালয়ে কেক কাটা হয়।
কর্মসূচীর নেতৃত্ব দেন ব্যাংকের শাখা ম্যানেজার তানভীর আহম্মেদ জয়।

এসময় ভান্ডারিয়া আওয়ামী লীগের সভাপতি ফাইজুল রশিদ খসরু, ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ কর্মচারীরা উপস্থিত ছিলেন।