বরিশাল ব্যুরো
করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে পটুয়াখালী জেলার ১৭৯ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস এ তথ্য জানিয়েছেন।
শুক্রবার সকাল ৮ টা থেকে শনিবার সকাল ৮ টা পর্যন্ত এই তথ্য পাওয়া গেছে।
ডা. বাসুদেব কুমার দাস জানান, বরিশাল বিভাগের কোয়ারেন্টিনে থাকা ১০৬০ জনের অধিকাংশই প্রবাসী।
তবে বরিশাল বিভাগে এখন পর্যন্ত কারো করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।
স্বাস্থ্য পরিচালক বলেন, কোয়ারেন্টিনে থাকা লোকজনদের পর্যবেক্ষণ করছেন স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্যকর্মী।
পাশাপাশি এদের সবাইকে নিবিড় পর্যবেক্ষণে রাখার কাজে জেলা-উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহায়তা করছে।
আমরা ইউনিয়ন থেকে জেলা পর্যায়ে আমাদের সার্সিং কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
আর সেবিকাসহ চিকিৎকদের নিরাপত্তায় পারসোনাল প্রটেকশন সরঞ্জাম এরইমধ্যে উপজেলা পর্যায়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।
ফলে সংশিøষ্টদের শঙ্কার কোনো কারণ নেই।
বরিশালের বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী বলেন, বরিশাল বিভাগে ১০ হাজারের ওপর বিদেশফেরতের যে সংখ্যা শোনা যাচ্ছে, বা¯Íবে তার চিত্র ভিন্ন।
কারণ ঢাকা কিংবা অন্যত্র থাকেন তারা গ্রামের বাড়ির ঠিকানা এখানে দেখিয়েছেন।
কিন্তু তারা বিদেশ থেকে এসে বরিশালে আদৌ আসেননি।
তবে সুনির্দিষ্ট করে বিদেশফেরতদের শনাক্ত করতে গ্রাম পর্যায়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, স্বাস্থ্য বিভাগের কর্মী ও পুলিশ সদস্যরা কাজ করছে। ##
গলাচিপায় আগুনে ক্ষয়ক্ষতি হওয়া পরিবারের মাঝে কোস্টের অনুদান
গোপালগঞ্জে ১৯০৫ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্ত্রীর স্বীকৃতি পেতে প্রবাসীর বাড়িতে তরুনির অনশন
ইউপি সদস্যকে পিটিয়ে আহত
গলাচিপায়-অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা-উপজেলা প্রশাসনের ত্রাণ নগদ অর্থ বিতরণ
কুড়িগ্রামে নিজ মেয়েকে ধর্ষণের বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
গোপালগঞ্জে অভিযান চালিয়ে সাড়ে ৩০ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
গোবিপ্রবি সংস্কারের দাবীতে বিক্ষোভ মিছিল, স্মারকলিপি পেশ ও সংবাদ সম্মেলন, ৭ দিনে আল্টিমেটাম
বোরহানউদ্দিনে আসামি দ্রুত গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি
গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার
যবিপ্রবিতে ফিনটেক শিল্পে প্রযুক্তিগত অগ্রগতি ও উদ্ভাবন শীর্ষক ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত
ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তৃনমূল দ্বায়ীত্বশীলদের সাথে পরামর্শ সভা অনুষ্ঠিত
স্ত্রীর স্বীকৃতি পেতে প্রবাসীর বাড়িতে যুবতীর অনশন
চাঁদার দাবিতে ইউপি সদস্যকে পিটিয়ে আহত