শাকিল আহমেদ, মঠবাড়িয়া প্রতিনিধিঃ
প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমন থেকে রক্ষা পেতে পিরোজপুরের মঠবাড়িয়ায় বিভিন্ন দেশ থেকে আগত ১১৪ প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানাগেছে, সৌদি আরব থেকে ৬০জন, দুবাই থেকে ১৪, ভারত থেকে ১৩ জন, মালায়েশিয়া থেকে ০৮ জন, কাতার থেকে ০২ জন, জর্ডান থেকে ০২, সিঙ্গাপুর থেকে ০৩, বাহরাইন থেকে ০৩জন, কুয়েত থেকে ০২ জন, ওমান থেকে ০৫জন ও ইতালী থেকে আগত ০২জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলী হাসান জানান, কোয়ারেন্টিনে থাকা লোকজনদের স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে সার্বক্ষণিক খোঁজখবর নেয়া হচ্ছে।
এছাড়া আমাদের পাশাপাশি এদের সবাইকে নিবিড় পর্যবেক্ষণে রাখার কাজে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহায়তা করছে।