• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে ঢাকা ফেরত ২ যুবককে করোনা ইউনিটে ভর্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৪, ২০২০, ১০:৫২ পূর্বাহ্ণ
বরিশালে ঢাকা ফেরত ২ যুবককে করোনা ইউনিটে ভর্তি

নিজস্ব প্রতিবেদক

ব‌রিশা‌লে ক‌রোনায় আক্রান্ত স‌ন্দে‌হে দুই যুবব‌কে শে‌র-ই-বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

সোমবাররাতে তা‌দের ভ‌র্তি করা হয়।হাসপাতা‌লের প‌রিচালক ডা. বা‌কির হো‌সেন জানান,সোমবার রাত ৮টার দিকে নগরীর ৮নং ওয়ার্ডের বাজার রোড এলাকার শাওন মিয়া (২৩) শ্বাসকষ্টও জ্বর নি‌য়ে হাসপাতা‌লে ভর্তি হয়।

প্রাথমিক পরীক্ষা নিরিক্ষা শেষে ক‌রোনায় আক্রান্ত সন্দেহে তা‌কে ক‌রোনা ইউ‌নি‌টে স্থানন্তর করাহয়।

অপর‌দি‌কে, রাত ৯টায়বানারীপাড়া উপ‌জেলোর তেতলা গ্রা‌মের স্বপনহাওলাদার‌ (২৭) জ্বর,গলাব্যাথা ও কা‌শি নিয়ে জরুরী বিভা‌গে আস‌লে তা‌কেও ক‌রোনায় আক্রান্তসন্দেহে করোনা ইউ‌নি‌টে ভ‌র্তি করা হয়।

স্বপন হাওলাদার‌ গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন।

স্বপন হাওলাদারের মা অঞ্জলিরানী বলেন, স্বপন ঢাকা থেকে গত ৪দিন আগে বরিশালের বানারীপাড়ায় আসে।

পরে জ্বর,গলাব্যাথা ও কা‌শির কারণে অসুস্থ্য হয়ে পড়ে।

এরপর বরিশাল মেডিকেলে ভর্তি করাহয়। হাসপাতালেরপরিচালক ডা. বাকির হোসেন জানান, ক‌রোনায় আক্রান্তসন্দেহে ভর্তি হওয়া দুই রোগীর সার্বিক তথ্য কেন্দ্রে সংশিøষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এর আগে গত ১৯ ও ২১মার্চ ক‌রোনায় আক্রান্তসন্দেহে আরও ২ রোগীকে শোবচিমের করোনা ইউনিটে ভর্তি করা হলেও তারা আসলে করোনায়আক্রান্ত ছিল না।

হাসপাতালে ভর্তির দুদিন পরই দুইজনকে ছাড়পত্র দেয়া হয়। ##