• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে লঞ্চের চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৪, ২০২০, ১১:০৩ পূর্বাহ্ণ
বরিশালে লঞ্চের চলাচল বন্ধ

বরিশাল ব্যুরো

করোনার সংক্রামন এড়াতে সারাদেশে সকল রুটে যাত্রীবাহি লঞ্চের চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডবিøউটিএ।

মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে বরিশাল বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন।

এরপর থেকে বরিশাল রুটে স্থানীয় সবরুটের লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়।

বরিশাল থেকে ঢাকাগামী লঞ্চগুলো কেবিনের অগ্রিম বুকিং বাতিল করে এবং বরিশাল নদী বন্দর থেকে লঞ্চগুলো কীর্তনখোলা নদীর অপরপ্রান্তে নিয়ে রাখে।

এ ঘটনায় বিপাকে পড়েছেন সাধারন যাত্রীরা।

কিন্তু করোনা থেকে রক্ষায় এই সিদ্ধান্তে তারা স্বাগত জানিয়েছেন।

এদিকে লঞ্চ কর্তৃপক্ষ জানান, পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে। ##