• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রাশেদ খান মেনন ক্লাব এর পক্ষ থেকে লিফলেট-সাবান বিতরন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৪, ২০২০, ১৮:৫৫ অপরাহ্ণ
রাশেদ খান মেনন ক্লাব এর পক্ষ থেকে  লিফলেট-সাবান বিতরন

আজ ২৪ মার্চ সাতলা ইউনিয়নের বিভিন্ন জায়গায় রাশেদ খান মেনন ক্লাব ও পাঠাগার এর পক্ষ থেকে ভ্যান চালকদের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে করনীয় সম্পর্কে সচেতনতা মুলক লিফলেট ও হাত ধোয়ার জন্য সাবান বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ফায়জুল হক বালী ফারাহীন, মিজানুর রহমান বালী, বাপ্পি বালী, রায়হান হাওলাদার, শাহাদাত বালী প্রমুখ।

এসময় ফায়জুল হক বালী ফারাহীন বলেছেন, নোভেল করোনা এক ধরনের সংক্রামক ভাইরাস।

যা শ্বাস যন্ত্রকে আক্রমন করে ও বিভিন্ন উপসর্গের আবির্ভাব ঘটায় কোন কোন ক্ষেত্রে প্রানঘাতি হয়ে উঠে।

যা নাক,মুখ ও চোখের মাধ্যমে ফুসফুসে সংক্রামন ঘটায়।

বিশ্বে এখনও এ রোগের কোন প্রতিষেধক আবিস্কার হয়নি।

তাই আতংকিত না হয়ে সবাইকে ঘরে অবস্থান করে নিজে সচেতন হোন অন্যকে সচেতন করে তুলুন।