• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সেইন্ট-বাংলাদেশের উদ্যোগে মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৪, ২০২০, ১৯:০৮ অপরাহ্ণ
সেইন্ট-বাংলাদেশের উদ্যোগে মাস্ক বিতরণ

বরিশালের জেলা প্রশাসন ও বরিশালে কর্মরত এনজিও সমুহের যৌথ উদ্যোগে করোনা ভাইরাস সম্পর্কিত সচেতনতামূলক লিফলেট ও সেইন্ট-বাংলাদেশের উদ্যোগে পথচারীদের মধ্যে যাদের মাস্ক নেই তাদেরকে সেইন্ট- বাংলাদেশের কর্মিরা মাস্ক পরিয়ে দিয়ে লিফলেটের নির্দেশনা গুলো মেনে চলার জন্য পরামর্শ দেন।

এসময় উপস্থিত ছিলেন সেইন্ট-বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গির হোসেনসহ সেইন্ট বাংলাদেশর কর্মকর্তারা।

এসময় সেইন্ট-বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গির হোসেন বলেছেন, নোভেল করোনা এক ধরনের সংক্রামক ভাইরাস।

যা শ্বাস যন্ত্রকে আক্রমন করে ও বিভিন্ন উপসর্গের আবির্ভাব ঘটায় কোন কোন ক্ষেত্রে প্রানঘাতি হয়ে উঠে।

যা নাক,মুখ ও চোখের মাধ্যমে ফুসফুসে সংক্রামন ঘটায়।

বিশ্বে এখনও এ রোগের কোন প্রতিষেধক আবিস্কার হয়নি।

তাই আতংকিত না হয়ে সবাইকে ঘরে অবস্থান করে নিজে সচেতন হোন অন্যকে সচেতন করে তুলুন।