• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নিষেধাজ্ঞা অমান্য করে পুণ্যস্নান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৪, ২০২০, ০৩:৫৪ পূর্বাহ্ণ
নিষেধাজ্ঞা অমান্য করে পুণ্যস্নান

ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হলেও হবিগঞ্জের লাখাইয়ে পুণ্যস্নান করেছে পুণ্যার্থীরা।

রবিবার দুপুরে উপজেলার করাব বেকিটেকা এলাকায় বেলেশ্বরী নামক স্থানে সুতাং নদীতে এ পুণ্যস্নানের আয়োজন করা হয়।

এদিকে খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসন গিয়ে এ পুণ্যস্নান পণ্ড করে দেয়।

স্থানীয়রা জানান, প্রতি বছরের ন্যায় বেলেশ্বরীতে এবারও পুণ্যস্নান ও বারুনী মেলার আয়োজন করা হয়।

এতে হাজারও লোকের সমাগম ঘটে।

অথচ মরণঘাতী করোনা ভাইরাসের কারণে দেশব্যাপী ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়।

এ নিষেধাজ্ঞা অমান্য করেই পুণ্যার্থীরা মেলা ও পুণ্যস্নানের আয়োজন করে।

খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসন গিয়ে বারুনী মেলা ও পুণ্যস্নান বন্ধ করে দেয়।

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ও পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ জানান, খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত হোসেন রুবেল ও লাখাই ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা কর্মকারসহ পুলিশ গিয়ে মেলা ও পুণ্যস্নান বন্ধ করে দিয়েছে।