বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
বানারীপাড়ায় করোনা ভাইরাস প্রতিরোধে পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলের উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় জনসচেতনতা মূলক প্রচার প্রচারণা করার পাশাপাশি বসত বাড়িতে কিটনাশক মেশানো পানিস্প্রে করে দেয়া হয়েছে।
শনিবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলের উদ্যোগে পৌর শহরের বিভিন্ন এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধে করনীয় বিষয়ে হ্যান্ডমাইকিং করার পাশাপাশি বসত বাড়িতে কিটনাশক মেশানো পানি দেয়া হয়।
এছাড়া বেলা ১টায় পৌর মেয়রের উদ্যোগে ১নং ওয়ার্ডর মহিসাপোতা আবাসনের বাসিন্দাদের গনসচেতনা করার পাশাপাশি তাদেরকে মাস্ক ও হ্যান্ড সেনিটেশন বিতরণ করা হয়।
পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের সকলকে সচেতন থাকার পাশাপাশি ৩ মিটার দূরত্ব বজায় রেখে চলাচল করতে হবে।
এ ভাইরাস সমূলে ধ্বংস না হওয়া পর্যন্ত আমাদের সকলকে নিজ ঘরে অবস্থান করতে হবে।
এÿেত্রে সরকারী ভাবে পরবর্তীতে ঘোষনা না দেয়া পর্যন্ত তিনি সকলকে নিজ বাসায় অবস্থান করার আহবান জানান।
এছাড়াও করোনা প্রতিরোধে সকলকে তিনি সাবান বা হ্যান্ড ক্লিনার দিয়ে ২০ সেকেন্ড করে একাধিক বার হাত ধোয়ার আহবান জানান। #