• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আপদকালীন দিন মজুর শ্রমিকদের পাশে থাকার আহবান টিইউসি বরিশালের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৯, ২০২০, ১৮:৩৯ অপরাহ্ণ
আপদকালীন দিন মজুর শ্রমিকদের পাশে থাকার আহবান টিইউসি বরিশালের

করোনা ভাইরাসের কারণে বিশ্ব পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায়।

বাংলাদেশও এর বাইরে নয়।

ইতিমধ্যে সরকার প্রায় সবকিছু বন্ধ করে দিয়েছে।

সরকার ২৬ তারিখ থেকে ৪ঠা এপ্রিল পর্যন্ত সব কিছু লকডাউন করেছে।

এই দশ দিন দেশে এক ধরনের জরুরী অবস্থা বিরাজ করছে।

এই দুর্যোগময় মুহূর্তে বরিশাল শহরের লÿ লÿ দিনমজুর কাজ করতে না পারার কারণে জীবিকা নির্বাহ করতে পারছে না।

এই সব শ্রমিকদের সংসার এখন কোনমতেই চলছে না।

না খেয়ে না দেয়ে তাদের দিন কাটাতে হচ্ছে।

এরকম পরিস্থিতিতে গতকাল বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল জেলা কমিটির এক সভা স্বপন দত্তের সভাপতিত্বে নাজির মহলøাস্থ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বক্তৃতা করেন বিশিষ্ট শ্রমিক নেতা এ্যাড. এ কে আজাদ, কবি অপূর্ব গৌতম, মো: আলাউদ্দিন মোলøা, জে কে মুকুল, নান্নু মিয়া, তুষার সেন, নূর হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।

বক্তারা অবিলম্বে এই দুর্যোগময় মুহূর্তে শ্রমিকদের পাশে দাঁড়ানোর জন্য প্রতিষ্ঠান মালিক, সরকার এবং বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

সাথে সাথে মাঠ পর্যায়ে কর্মরত সরকারি কর্মচারীদের যে কোন নাগরিকের সাথে মানবিক আচরণ করারও আহবান জানান।