• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালীতে এসিল্যান্ডের ব্যতিক্রমী উদ্যোগ : সেলুট এসিল্যান্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৩০, ২০২০, ১৪:২৩ অপরাহ্ণ
পটুয়াখালীতে এসিল্যান্ডের ব্যতিক্রমী উদ্যোগ : সেলুট এসিল্যান্ড

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকিতে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের হামলা-সহিংসতায় উভয় পক্ষের মহিলাসহ অন্তত: ৬ জন আহত হয়েছে।

আহতদের মধ্যে দু’জন মহিলাকে আশংকাজনক অবস্থায় দুমকি সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান রাস্তা থেকে কুড়িয়ে নিজ গাড়িতে হাসপাতালে পৌঁছে দেন।

সেখানে সম্প্রতি অন্য এক এসিল্যান্ডের বির্তকিত কর্মকান্ডার কারণে দেশ ব্যাপি সমালোচনার সৃষ্টি হয়েছে।

সেখানে এই  ওই এসিল্যন্ডের উদ্যোগে এসিল্যান্ড আল ইমরানকে সেলুট দিয়েছেন অনেকেই।

আহতরা হলেন, রাকিব শরীফ(২৩), রাসেল শরীফ(২৪), রানী বেগম (৪৮), সালমা বেগম (৩০) সুজন জোমাদ্দার (৩০) ও জলিল জোমাদ্দার (৫০)।

এদের মধ্যে জলিল জোমাদ্দারের মাথায় গুরুতর জখমসহ সালমা আক্তার ও রানী বেগম কে হাসপাতালে ভর্তি করা হয়।

অপর ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

এ ব্যাপারে প্রতিপক্ষের বিরুদ্ধে দুমকি থানায় পাল্টা-পাল্টি অভিযোগ করা হয়েছে।

সোমবার দুপুর ১টার দিকে উপজেলার দুমকি সাতানী গ্রামে এ হামলা সহিংসাতার ঘটনাটি ঘটেছে।

পুলিশ জানায়, উপজেলা ভূমি অফিসের গাড়ী চালক পদে চাকুরী প্রত্যাশী রাসেল শরীফকে নেশাসক্ত বলায় প্রতিবেশী সুজন জোমাদ্দারকে রবিবার সন্ধ্যায় মারধর করে রাকিব শরীফরা।

এর জেরে সোমবার দুপুরে রাকিব শরীফের ভাই রাসেল শরীফকে একা পেয়ে মারধর শুরু করলে দুপÿের মধ্যে হামলা-সংঘর্ষ বাঁধে।

এতে মহিলাসহ অন্তত: ৬ জন আহত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) আল ইমরান বলেন, রাস্তা দিয়ে অফিসের উদ্দেশ্যে যাচ্ছিলাম হঠাৎ রাস্তার পাশে দু’জন মহিলা আহত অবস্থায় কাতরাচ্ছিল তাই মানবিক কারনে তাদেরতে আমার গাড়িতে সাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেই।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো: মেহেদী হাসান পাল্টাপাল্টি অভিযোগের সত্যতা নিশ্চিৎ করে বলেন, তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইগত পদক্ষেপ গ্রহন করা হবে।