• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শ্রমজীবি মানুষের পাশে পরশমনি সমাজকল্যাণ সংস্থা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৩১, ২০২০, ১২:০৫ অপরাহ্ণ
শ্রমজীবি মানুষের পাশে পরশমনি সমাজকল্যাণ সংস্থা

শামীম আহমেদ
করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ খেটে খাওয়া সাধারণ শ্রমজীবি মানুষের পাশে দাড়িয়েছে বরিশালের পরশমনি সমাজকল্যাণ সংস্থা নামের একটি প্রতিষ্ঠান।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নগরীর বাংলাবাজার এলাকার মসজিদের সামনে শতাধীক অসহায় পরিবারের মাঝে চাল, ডাল আলু ও ডাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেন সংস্থার কর্তৃপÿ ও সাধারণ সদস্যরা।

এসময় পরশমনি সমাজকল্যাণ সংস্থার পরিচালক ও সভাপতি মো. জসিম উদ্দিন জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশনার কারণে খেটে খাওয়া সাধারণ মানুষ কর্মহীন হয়ে পড়ায় তাদের পাশে দাড়িয়েছি আমরা।

মানুষ যাতে না খেয়ে থাকে এমন পরিবারগুলো খুঁেজ খাদ্য সামগ্রী দেওয়ার চেষ্টা করছি।

এ ধরণের কর্মসূচী এই সংস্থার অব্যাহত থাকবে বলেও জানান তিনি ।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন- সংস্থার সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক জাহেদা বেগম, সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন, সহ-সাধারণ সম্পাদক নাজমুল কায়েস রিপন, কোষাধ্যক্ষ মাসুদ নেওয়াজ রুমান, নির্বাহী সম্পাদক মো.নজরুল ইসলাম ও ফাতেমা-তুজ- জেহরা সহ সংস্থার সদস্যরা।