• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গুয়াচিত্রা বাজারে জন সচেতনতা মূলক প্রচার করছেন ওসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৩১, ২০২০, ১৯:১৭ অপরাহ্ণ
গুয়াচিত্রা বাজারে জন সচেতনতা মূলক প্রচার করছেন ওসি

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
করোনা ভাইরাস প্রতিরোধে বানারীপাড়ার সীমান্তবর্তী ঝলকাঠী সদর উপজেলার গুয়াচিত্রা বাজারে জনসচেতনতা মূলক প্রচার প্রচারনা করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.খলিলুর রহমান।

মঙ্গলবার রাতে তিনি হ্যান্ড মাইকিং করে এ প্রচার করেণ।

এ সময় তিনি গুয়াচিত্রা বাজারের দোকানীদের উদ্দেশ্যে বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের সামাজিক দুরত্ব বজায় রাখার লÿে প্রত্যেক দোকানীকে সামনে সাটারের বাইরের সড়কে ক্রেতাদের লাইন দিয়ে দাড়িয়ে থেকে মালামাল ক্রয় করার জন্য ৩ ফুট দূরত্বে একটি করে গোলাকৃতির চিহ্ন একে দিতে হবে।

এ সময় তিনি দোকানীদের মাস্ক ও হাতে হ্যান্ডগেøাবস পড়ে মালামাল বিক্রিকরার পাশাপাশি দোকানের সামনে হাত দোয়ার জন্য হ্যান্ডওয়াশ কিংবা ড্রামে পানি ও সাবান রাখার আহবান জানান।

এ সময় অফিসার ইনচার্জ মো.খলিলুর রহমান ওই বাজারে আসা ক্রেতাদের উদ্দেশ্যে বলেন, আপনারা জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে বের হবেন না।

এÿেত্রে তাদের মূখে অবশ্যই মাস্ক ও হাতে হ্যান্ডগেøাবস ব্যবহার করার আহবান জানান।

এছাড়াও ওই দিন বিকেলে তিনি ঝালকাঠীর সদর উপজেলার রামচন্দ্রপুর ও নবগ্রাম ইউনিয়নের বিভিন্ন এলাকার ছোট ছোট বাজারে গিয়ে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রচার প্রচারণা ও লিফলেট বিতরণ করেণ।