গৌরনদী উপজেলায় চলমান করোনা পরিস্থিতি নিয়ে গুজব ছড়ানোয় ০৬ জন ব্যক্তিকে মোবাইল কোর্টে প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ০১ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।
আজ ০১ এপ্রিল গৌরনদী উপজেলার পৌর এলাকায় মোঃ রফিকুল ইসলাম (৩৩), মোঃ হাসান আল মামুন (৩৩), মোঃ সিরাজুল ইসলাম (৪৫), দীপালি দেবনাথ (৫৫), সালমা আক্তার (৫৫), আবদুল কাদের মোল্লা (২১) কে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মাইকিংয়ের মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ০১ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান।
তিনি জানান, করোনা ভাইরাস পরিস্থিতিতে কেউ যাতে মিথ্যে তথ্য বা গুজব ছড়িয়ে মানুষের মধ্যে ভীতি তৈরি করতে না পারে, সে কারণে জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।