বুধবার সি এন্ড বি রোডস্থ অস্থায়ী কার্যালয়ে বরিশাল ডিপো মালিক এ্যাসোসিয়েশন এর উদ্যোগে অত্র এলাকার তিন শতাধিক দুঃস্থ ও শ্রমজীবী মানুষের মাঝে মাস্ক, সাবান, চাল, ডাল, আলু, পিয়াজ, রসুন, সয়াবিন তেল বিতরন করা হয়। ত্রাণ গ্রহিতাদের মধ্যে অধিকাংশই ছিল দিনমজুর ও রাস্তার পাশের ক্ষুদ্র অস্থায়ী ব্যাবসায়ী।
ত্রাণ বিতরনের সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ মন্জুর হোসেন, ভারপ্রাপ্ত সভাপতি রায়হান রানা, সহ সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক আবু মাসুম ফয়সল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল খান, কোষাধ্যক্ষ মোঃ ফয়সাল হামিদ ও দপ্তর সম্পাদক মোঃ হুমায়ুন কবির। এছাড়াও উপস্থিত ছিলেন এ্যাসোসিয়েশন এর সম্মানিত সম্পাদক বৃন্দ জনাব রবিউল খান, এস এম মাছুম বিল্লাহ, মোঃ রফিকুল ইসলাম, মোঃ জসিম, মোঃ কামরুল সহ প্রমূখ।
সংগঠনের উপদেষ্টা মোঃ মন্জুর হোসেন এক প্রশ্নের জবাবে বলেন, তারা সব সময়ই দুঃস্থদের পাশে ছিলেন এবং তাদের এই সহযোগিতা আগামী দিনেও অব্যহত থাকবে।
এছাড়া উপস্থিতিদের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে করনিয় সম্মন্ধে বিশদ আলোচনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জনাব আবু মাসুম ফয়সল।
এরপর সকলের সু স্বাস্থ কামনা করে এবং দেশের এই ক্রান্তিলগ্নে সকলকে নিজ ঘরে অবস্থানের আহবান জানিয়ে ত্রাণ বিতরন কার্যক্রমের সমাপ্তি ঘোষনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল খান।