• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দরিদ্রদের পাশে বরিশাল জিলা স্কুলের ২০১৪ ব্যচের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২, ২০২০, ১২:১২ অপরাহ্ণ
দরিদ্রদের পাশে বরিশাল জিলা স্কুলের ২০১৪ ব্যচের শিক্ষার্থীরা

বরিশাল ব্যুরো

প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষের জীবন যাপনের কথা বিবেচনা করে তাদের পাশে এসে দাড়িয়েছে।

পিছিয়ে নেই বরিশাল সরকারি জিলা স্কুলের এসএসসি ২০১৪ সালের ব্যচের শিক্ষার্থীরাও।

তারা নিজেদের অর্থায়নে নগরীর শ্রীনাথচ্যাটার্জীলেনের ১২১ জন কর্মহীন খেটে-খাওয়া দুস্থ ও অসহায় মানুষদের মাঝে ঘরে ঘরে গিয়ে ৫ দিনের নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেছে।

এসময় উপস্থিত থেকে ত্রান বিতরন করেছেন বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরোর সিনিয়র রিপোর্টার সাঈদ পান্থ।

বরিশাল জিলা স্কুলের এসএসসি ২০১৪ সালের ব্যচের শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন খালিদ হোসেন প্রনয়, ইমামুল হাসান ইমন, শাহরিয়ার রাহাত, তাফসির আহমেদ সুফল, লাকি, কাইপি, রিফাত, আনান, লিমন, মিরাজ, সানজি, অনিম, রিতিক, রেজন, ইফতি প্রমুখ।

এসময় জেলা প্রশাসক বলেন, সবাই ঘরে থাকবো প্রশাসনকে সহযোগিতা করবো, সামাজিক দূরত্ব বজায় রাখবো প্রয়োজন ব্যতীত বাহিরে বের না হবার আহ্বান জানান। ##