• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে জনসমাগম রোধে সেনা টহল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২, ২০২০, ১১:৫৩ পূর্বাহ্ণ
বরিশালে জনসমাগম রোধে সেনা টহল

বরিশাল ব্যুরো
করোনা সংক্রামন এড়াতে ঘরে থাকার সরকারী নির্দেশ বরিশালের জনগন প্রথম কয়েকদিন মানলেও গত ৩ দিন ধরে প্রচুর সংখ্যক মানুষ রা¯Íায় বেড়িয়ে পড়ে।

এতে করোনা সংক্রামন ঝুঁকি বেড়ে যায়।

এ অবস্থায় বৃহস্পতিবার বরিশালে জনসমাগম রোধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার সকাল থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদার নেতৃত্বে সেনা বাহিনীর একটি দল নগরীর বিভিন্ন সড়কে জোড়ালো টহল দেয়।

এ সময় বিভিন্ন স্থানে থেমে থেমে অযথ রা¯Íায় জমায়েত না করা, জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া এবং মুদী ও ওষুধের দোকান ব্যতিত কোন ব্যবসা প্রতিষ্ঠান খোলা না রাখার নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বাধীন সেনা বাহিনী।

বরিশাল বিভাগে জনসমাগম রোধে সেনা বাহিনীর ১৭টি দল জোড়দার টহল দিচ্ছে বলে জানিয়েছেন শেখ হাসিনা সেনা নিবাসের কর্মকর্তা মেজর সিদ্দিক মোবিন।

এদিকে সেনা বাহিনীর টহল ছাড়াও পুলিশ সদস্যরা নগরী সহ বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ন সড়কে চেকপোস্ট স্থাপন করে সরকারী নির্দেশ অমান্য করে চলা যানবাহন আটকে দেয়।

মোটর সাইকেলে কিংবা রিক্সায় ২ বা ততোধিক যাত্রী থাকলে একজন ব্যতিত অন্যদের নামিয়ে দেয় পুলিশ।

এ সময় তারা বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মামলা দেয় তারা।

এছাড়া পুলিশ এবং র‌্যাবের একাধিক দল জনগসমাগম রোধে এবং জনগনকে নিজ নিজ ঘরে রাখতে নগরীসহ সর্বত্র জোড়দার টহল দিচ্ছে।


মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান জানান, করোনা এড়াতে সরকার সবাইকে নিজ নিজ ঘরে থাকার নির্দেশ দিয়েছে।

এরপরও কিছু সংখ্যক মানুষ অপ্রয়োজনে রা¯Íায় বের হচ্ছে।

সরকারী নির্দেশ বা¯Íবায়নে বরিশালের আইন শৃঙ্খলা বাহিনী কঠোর হয়েছে।

অপ্রয়োজনে কেউ রা¯Íায় বের হলে তাকে জবাবদীহিতা করতে হবে।

এমনকি তাদের শা¯িÍও পেতে হবে।

সরকারী নির্দেশ মেনে সবাইকে নিজ নিজ ঘরে থাকার আহ্বান জানান পুলিশ কমিশনার। ##