বরিশাল অফিস
প্রানঘাতী করনোর প্রভাবে যারা অনাহারে, অর্ধহারে আছেন তারা ফোন দিলেই বাড়ি বাড়ি পৌছে যাবে খাবার।
বরিশালে শুক্রবার এমনটা ঘোষনা দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক এমপি।
তার পক্ষ থেকে জুম্মার নামাজের বয়ানে মুসলøীদের এমন তথ্য জানিয়েছেন বরিশাল নগরী ও সদর উপজেলার বিভিন্ন মসজিদের ইমামগন।
প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি এ তথ্যের সত্যতা স্বীকার করেছেন।
শুক্রবার নগরীর জামে কসাই মসজিদের ইমাম আ: মান্নান বয়ানে মুসলøীদের বলেন, বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক শামীম ঘোষনা দিয়েছেন করনোর প্রভাবে যারা অনাহারে, অর্ধহারে জীবনযাপন করছেন তারা মোবাইলে ফোন (০১৭১২৯৫৫৩৬৭ ও ০১৫৫২৬৫৫০৩৩) দিলেই যাচাইবাছাই সাপেক্ষে খাদ্যদ্রব্য পৌছে যাবে।
৪ এপ্রিল শনিবার থেকে ১১ এপ্রিল পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ সহায়তা অব্যাহত থাকবে।
পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম এমপি বলেন, খাদ্য সহায়তা পেতে যাতে প্রকৃত অসহায় মানুষ বঞ্চিত না হন এবং অনিয়ম না হয় সে লক্ষ্যে এমন উদ্যোগ নেয়া হয়েছে।
মসজিদের বয়ানে অবহতি করার পাশাপাশি এ সংক্রান্ত বিজ্ঞপ্তিও সামাজিক যোগাযোগ মাধ্যম ও পত্রিকায় প্রকাশ করা হয়েছে।
একই সাথে নগরী ও বরিশাল সদর উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সাহায্য পেতে ফোন নম্বরগুলো স্টিকার আকারে দেওয়া হয়েছে।
জাহিদ ফারুক এমপি বলেন , প্রধানমন্ত্রীর নির্দেশে বরিশাল সিটি কর্পোরেশন ও সদর উপজেলায় ইতিমধ্যেই করোনাভাইরাস প্রতিরোধে মাক্স, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গøাভস এবং সচেতনতা মুলক লিফলেট, ব্যানার-ফেস্টুন দেওয়া হয়েছে।
তিনি বলেন,প্রায় এক সপ্তাহ ধরে আমি বরিশালে অবস্থান করছি।
এই সময়ের মধ্যে করোনা ভাইরাস সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে কাজ করেছি।
একই সাথে করনা ভাইরাস সনাক্তকরণ মেশিনের স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে দু’একদিনের মধ্যেই শেবাচিম হাসপাতালে করোনাভাইরাস শনাক্তকরণের কাজ শুরু হবে বলে জানান পানিসম্পদ প্রতিমন্ত্রী।