বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি
বরিশালর বাবুগঞ্জে জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় শামিম বেপারী-(৩৬)নামের এক কৃষক গুরুতর আহত হয়েছে।
এ ঘটনায় বরিশাল এয়ারপোর্ট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার চাঁদপাশা ইউনিয়নের মৃতঃ বুরজুক আলী’র পুত্র শামিম বেপারী গতকাল রাত ১০ টার দিকে নিজের ফসলী জমিতে সেচ প্রদান করেন।
এ সময় সেচকৃত পানি প্রবাহের পাইপ লাইনটি তার জমিতে প্রবাহমান রেখে নিজ বাড়িতে যান।
এর কিছÿন পর আবার সেচকল্পে এসে দেখতে পান তার জমিতে সেচ দেওয়া পানির পাইপ লাইনটি তার জমিতে নেই।
এ সময় পাশ্ববর্তী জমির মালিক মৃতঃ মজিদ আকনের ছেলে ছাইফুল আকন তার জমিতে পাইপ লাইনটি নিয়ে সেচ প্রদান করতে ছিলেন।
শামিম বেপারী এর কারন জানতে চাইলে নিজেদের মধ্যে কথা কাটাকাটির সৃষ্টি হয়।
এ সময় উত্তোজিত হয়ে ছাইফুল আকন শামিম বেপারীর উপর হামলা চালিয়ে রক্তাক্ত ও গুরুতর জখম করেন।
এ এসময় শামিম বেপারীর ডাকচিৎকার শুনে ছাইফুল আকনের ভাইও বাড়ি থেকে এসে শামিম বেপারীর উপর হামলা চালায়।
হামলার শিকার শামিম বেপারীকে স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
হামলার ঘটনায় শামিম বেপারী এয়ারপোর্ট থানায় একটি অভিযোগ দায়ের করেন বলে জানিয়েছেন তিনি।