• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় এমপি শাহে আলম ও উপজেলা চেয়ারম্যন ফারুকের খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৪, ২০২০, ১১:২৮ পূর্বাহ্ণ
বানারীপাড়ায় এমপি শাহে আলম ও উপজেলা চেয়ারম্যন ফারুকের খাবার বিতরণ

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী বানারীপাড়ায় করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রজচার করার পাশাপাশি খেজুরবাড়ি, জিরাকাঠী ও জম্ভদ্বীপ আবাসন এলাকার অসোহায়দের বাসিন্দাদের মাঝে খাবার বিতরণ করেছেন বরিশাল-২ আসনের এমপি ও স্থানীয় সরকার পলøী উন্নয়ন ও সমবায় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো.শাহে আলম, উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক ও উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুলøাহ সাদীদ।

এ সময় তারা ১০ দিনের খাবার হিসেবে (১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পিয়াজ, ১ লিটার তেল, ১টি ডেটল সাবান ও ১ কেজি লবন) বিতরণ করেণ।##