• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ছিন্নমূল ও কর্মহীন মানুষের পাশে দাঁড়ালো রাজধানীর উইলস পরিবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৪, ২০২০, ১২:৩৭ অপরাহ্ণ
ছিন্নমূল ও কর্মহীন মানুষের পাশে দাঁড়ালো রাজধানীর উইলস পরিবার

“করোনা সংক্রমণের মহামারী প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখুন, অসহায় ছিন্নমূল ও কর্মহীন মানুষের সেবায় এগিয়ে আসুন”-এই আহŸানের মধ্যদিয়ে গরিব রিকশাওয়ালা, সিএনজি চালক, ভিÿুক, ব¯িÍর অসহায় মানুষ এবং কর্মহীন মানুষকে ‘নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সুরÿা’ উপকরণ বিতরণ করলেন রাজধানীর কাকরাইলে অবস্থিত উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের শিÿক-শিÿিকাবৃন্দ।

আজ বিকাল তিনটায় প্রতিষ্ঠান প্রাঙ্গনে এই কর্মসূচী উদ্বোধন করা হয়।

এসময় প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১লিটার তেল, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ১ টি সাবান ও ১টি মাস্কের প্যাকেট প্রদান করা হয়।

এ সময় প্রতিষ্ঠানেরন গভর্নিং বডির সভাপতি মোঃ আরিফুর রহমান টিটু সেখানে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন এবং সার্বিক সহযোগিতা প্রদান করে এই মহতি উদ্যোগের জন্য শিÿক-শিÿিকাবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানা।

কর্মসূচীর উদ্যোক্তা শিÿক-শিÿিকাবৃন্দ বলেন, আমরা আমাদের সীমিত আয় থেকে করোনার এই বৈশি^ক মহাসঙ্কটে ছিন্নমূল ও কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমাদের এই কর্মসূচী অব্যাহত থাকবে।

একইসাথে এই সঙ্কটে সাধারণ মানুষের পাশে থাকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই বিপদে সমাজের সকল বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসা উচিৎ।