• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বউয়ের ভয়ে ঘরের কাজ করছেন রিতেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৪, ২০২০, ১২:৪৬ অপরাহ্ণ
বউয়ের ভয়ে ঘরের কাজ করছেন রিতেশ

দেশজুড়ে লকডাউন।

বাড়ির পরিচারিকা আসা বন্ধ করেছে বহু আগেই।

তাই বাড়ির কাজকর্ম নিজেদেরই করে নিতে হচ্ছে বলিউডের তারকা জুটি রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি’সুজার।

জেনেলিয়া অবশ্য কাজ করছেন না।

কাজ করিয়ে নিচ্ছেন রিতেশকে দিয়ে।

নিজের টুইটার হ্যান্ডেলে অজয় দেবগনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন রিতেশ।

সে ভিডিও বানানো হয়েছে অজয় দেবগনের একটি সিনেমার গান দিয়ে।

ভিডিওতে দেখা যাচ্ছে, বাড়ির সমস্ত বাসন রীতেশকে দিয়ে মাজাচ্ছেন জেনেলিয়া।
তিনি নিজে বেলনচাকি হাতে দাঁড়িয়ে রয়েছেন, আর রিতেশকে ভয় দেখাচ্ছেন।
রিতেশ গান ধরেছেন, ‘মওকা মিলেগা তো হম বাতাদেঙ্গে।’

যদিও পুরো ভিডিওটা যে মজা করে বানানো, তা বোঝাই যাচ্ছে।

এখানেই শেষ নয়, রিতেশ দেশমুখ করোনা সচেতনতা প্রসারে একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

দেখুন রিতেশের ভিডিও :

Riteish Deshmukh

@Riteishd

Happy Birthday Dearest @ajaydevgn Some isolation humour with @geneliad on one of your songs- have a great one my brother

Embedded video

2,672 people are talking about this