• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বৃদ্ধ নিবাসের অসহায়দেয় পাশে দাড়ালেন সার্কেল ৯৬ এর বন্ধুরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৪, ২০২০, ১৭:২২ অপরাহ্ণ
বৃদ্ধ নিবাসের অসহায়দেয় পাশে দাড়ালেন সার্কেল ৯৬ এর বন্ধুরা
কোভিট ১৯ করোনার প্রভাবে সৃষ্ট আর্থিক সংকট ও খাদ্য অভাবকালে বৃদ্ধ নিবাস ও অসহায় মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করেন সার্কেল ৯৬ এর সদস্যস্যরা।
গত ৩ এপ্রিল ২০২০ তারিখ বরিশালসহ  ঢাকার মিরপুর, উত্তরা, খিলগাও এর বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে সার্কেল ৯৬ এর সদস্যরা বাড়ী বাড়ী গিয়ে প্রায় চার’শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এসময় ৯৬ এর পরিচালনা পর্ষদ ও সদস্যবৃন্দ লোকজনের বাড়ী বাড়ী গিয়ে কোভিট ১৯ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে নিরাপদে ও সুস্থ থাকার লক্ষে সচেতনতা মূলক প্রচারনা করেন।
উল্লেখ্য বরিশাল জেলার বিভিন্ন স্কুলের ৯৬ ব্যাচের বন্ধুদের নিয়ে গঠিত সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সার্কেল ৯৬ এর সদস্যরা ২০১৩ থেকে অদ্যবধি অর্থনৈতিক মুক্তি ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে সাধারণ মানুষের কল্যাাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।