• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আসুন অসহায় মানুষের পাশে দাঁড়াই : একাত্তরের মানবতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৫, ২০২০, ০৬:৩১ পূর্বাহ্ণ
আসুন অসহায় মানুষের পাশে দাঁড়াই : একাত্তরের মানবতা

বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করেছে করোনাভাইরাস।

এতে বিশ্বে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে।

এর ভয়াবহতা বহন করতে যাচ্ছে আগামীর বিশ্ব।

বাড়বে বেকারত্ব ও দরিদ্রতা।

কর্মহীন হয়ে পড়বে অসংখ্য মানুষ।

বাংলাদেশের শ্রমজীবী মানুষেরা এখনই কর্মহীন হয়ে পড়েছেন।

তাদের তিনবেলা খাবার জোটানোই যেন দুঃসাধ্য হয়ে পড়েছে।

এমন পরিস্থিতিতে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি এগিয়ে এসেছে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান।
এই অসহায় মানুষের পাশে দাঁড়াতে চায় রিপোর্ট একাত্তর।

এমন শুভ উদ্যোগের সঙ্গী হতে পারেন আপনিও।

আপনার সামান্য অনুদান এই কার্যক্রমকে গতিশীল করে তুলবে।

অনুদানের অংশ সঠিক ব্যক্তির হাতে তুলে দেবে রিপোর্ট একাত্তর।

এ প্রসঙ্গে রিপোর্ট একাত্তর এর প্রকাশক ও সম্পাদক সাইদুর রহমান পান্থ বলেন, করোনাভাইরাস বাংলাদেশে মহামারি আকার ধারণ করেছে।

খুব কষ্টে দিন কাটাচ্ছেন শ্রমজীবী মানুষেরা।

সরকারিভাবে তাদের নানাভাবে সাহায্য সহযোগিতা করা হচ্ছে।

আমরা এগিয়ে আসতে চাই।

তিনি বলেন, আমাদের এই উদ্যোগে বিশ্বের যে কোন প্রান্ত থেকে যে কেউ অনুদান পাঠাতে পারবেন।

এই উদ্যোগে যে কেউ সাহায্যের জন্য আবেদন করতে পারবেন।

আমরা তাদের কাছে প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দেয়ার চেষ্টা করব।

এছাড়াও আমরা প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে সরাসরি সাহায্য পাঠানোর চেষ্টা করব।

তিনি আরো বলেন, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা লাখো পাঠক আমাদের এই উদ্যোগে সাড়া দেবেন বলে আমরা আশাকরি।

একাত্তরের মানবতা শীর্ষক এই উদ্যোগে ০১৭১৫৬৪৭৬৮৮ বিকাশ নম্বরে বিশ্বের যে কোন প্রান্ত থেকে পেমেন্ট করতে পারবেন।