• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাবুগঞ্জে ইসলামী আন্দোলনের উদ্যোগে উপাধ্যক্ষ সিরাজুল ইসলামের ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৫, ২০২০, ০৯:৫২ পূর্বাহ্ণ
বাবুগঞ্জে ইসলামী আন্দোলনের উদ্যোগে উপাধ্যক্ষ সিরাজুল ইসলামের ত্রাণ বিতরণ
বাবুগঞ্জ প্রতিনিধি ঃ করোনাভাইরাস উপলক্ষ্যে বাবুগঞ্জে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরন করেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ আসনে হাতপাখা প্রতিকে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলা সেক্রটারী উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম।
ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা শাখার ব্যবস্থাপনায় গতকাল মীরগঞ্জ বাসস্ট্যান্ডে  আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠান থেকে প্রাথমিকভাবে লোহালিয়া, রাজগুরু ও দক্ষিণ ভূতেরদিয়া নতুন চরের বিভিন্ন অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
এতে আরো উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের বরিশাল জেলা সভাপতি এইচ এম সানাউল্লাহ, সাধারন সম্পাদক মুহাম্মাদ আরমান হোসাইন রিয়াদ, ইসলামী আন্দোলন বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ নজরুল ইসলাম মাহবুব, সেক্রেটারী মাওলানা মুহাম্মাদ শামসুল হক, জয়েন্ট সেক্রেটারী মাওলানা নজরুল ইসলাম,  সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা রাসেল হোসাইন, ইশা ছাত্র আন্দোলনের বাবুগঞ্জ উপজেলা সভাপতি হাফেজ মুহাম্মাদ আবদুল্লাহ,  সাবেক ছাত্রনেতা  মাওলানা মুহাম্মাদ হেলাল উদ্দিন, শ্রমিক নেতা রেজাউল করীমসহ বিভিন্ন স্তরের দায়িত্বশীলগণ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা শাখার দায়িত্বশীলগণ বলেন, সারা দেশের ন্যায় বাবুগঞ্জের গরীব অসহায় মানুষের পাশে থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে, ইনশাআল্লাহ্।