• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মানবসেবায় সাইদুর রহমান রিন্টু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৫, ২০২০, ১২:৫৭ অপরাহ্ণ
মানবসেবায় সাইদুর রহমান রিন্টু
করোনাভাইরাসসংক্রম প্রতিরোধে ঘরবন্দি কর্মহীন মানুষের পাশে নিরবে নিভৃতে সহায়তা করে যাচ্ছেন বরিশাল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও  সুন্দরবন নেভিগেশন গ্রুপ’র চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু ।

আজ রবিবার দূর্যোগপূর্ন আবহাওয়ার মধ্যেও বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নে নিজের ব্যক্তিগত অর্থায়নে কর্মহীন মানুষের ঘরে ঘরে চাল, ডাল, তৈল, আলু, পিয়াজ, লবনসহ ইত্যাদি খাবার ও হ্যান্ড স্যানিটাইজার এর জন্য সাবান, ধুলাবালি – বায়ুদূষণ এর হাত থেকে রক্ষা পেতে মাস্ক বিতরণ এবং জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন ।

তিনি প্রতিদিনই মানুষের বাড়ি বাড়ি গিয়ে নানা সহায়তা প্রদান করছেন।

নিজে প্রতিটি ঘরে ঘরে গিয়ে এসব পৌছে দিয়েছেন।

এতে অভিভুত হয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপকার ভোগীরা।

সাইদুর রহমান রিন্টু বলেন, অসহায় মানুষের পাশে আমি আছি।

আমি নিরলস ভাবে তাদের সহযোগিতা করে যাচ্ছি, যাবো।