• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাবুগঞ্জে আ’লীগ নেতার ব্যক্তি উদ্যোগে খাদ্যসহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৫, ২০২০, ০৯:৪৬ পূর্বাহ্ণ
বাবুগঞ্জে আ’লীগ নেতার ব্যক্তি উদ্যোগে খাদ্যসহায়তা প্রদান

dav

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ
বরিশালের বাবুগঞ্জে আওয়ামীলীগ নেতাদের ব্যক্তিগত উদ্যাগে করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষদের খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ শামিম ওসমান ও সাধারণ সম্পাদক মোঃ সোহেল শিকদারে নেতৃত্বে এ খাদ্যসহায়তা প্রদান করেন।
এসময় স্থানীয় প্রায় অর্ধশতাধিক পরিবারের শ্রমজীবী ও কর্মহীন হয়ে পরা সদস্যদের মাঝে চাল,ডাল,তেল,মাস্কসহ নিত্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ করেন।
খাদ্য সহায়তা প্রদান কালে ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ সোহেল শিকদার বলেন দেশের এই ক্রান্তিলগ্নে সাধ্য অনুযায়ী সবাই যদি যার যার অবস্থান থেকে সহযোগিতায় এগিয়ে আসেন তবে কর্মহীন মানুষগুলো উপকৃত হবে।